নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৯ পিস ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেগুলো ব্যবহার করে ক্লোন অ্যাপসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ হ্যাকিং করে প্রতারণার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ তারিখ দুপুর ২টা ৫ মিনিটে লালপুর থানাধীন বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ অহিদ মোল্লার বাড়ির একটি দক্ষিণমুখী সেমিপাকা টিনশেড ঘর থেকে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১. মোহাম্মদ সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), পিতা: মোঃ নাজিম উদ্দিন ওরফে তসলিম সরদার।
২. মোঃ মোতাকাব্বির (২০), পিতা: মৃত বেলাল হোসেন।
৩. মোঃ টুটুল প্রামানিক (৫০), পিতা: মৃত ঈছার প্রামানিক।
নাটোরে ই"য়াবা"সহ হোয়াটসঅ্যাপ হ্যা"কিং চক্রের ৩ সদস্য আ'ট'ক। | আই নিউজ বিডি
নাটোরে ই"য়াবা"সহ হোয়াটসঅ্যাপ হ্যা"কিং চক্রের ৩ সদস্য আ'ট'ক।..
ছবি: সংগৃহীত
没有找到评论