লালপুরে পৃথক অভিযানে তিন জুয়াড়ি ও এক মাদকসেবীর কারাদণ্ড.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লালপুরে পৃথক অভিযানে তিন জুয়াড়ি ও এক মাদকসেবীর কারাদণ্ড..

Estiak Ahmed Shihab avatar   
Estiak Ahmed Shihab
লালপুরে পৃথক অভিযানে তিন জুয়াড়ি ও এক মাদকসেবীর কারাদণ্ড..
লালপুরে পৃথক অভিযানে তিন জুয়াড়ি ও এক মাদকসেবীর কারাদণ্ড..
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে পৃথক অভিযানে জুয়া খেলা ও মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।..

 

০৮ জুন ২০২৬ তারিখ বিকেল ৩টা ৩০ মিনিটে নাটোর জেলার লালপুর থানার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় অবস্থিত ঝাড়গ্রাম নামক স্থানে একটি কলার বাগানে প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় লালপুর থানা পুলিশের একটি চৌকস দল এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লালপুর, নাটোরের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জুয়া খেলার অভিযোগে মোহাম্মদ আহাদ আলী (৫০), পিতা মৃত ওয়াজ উদ্দিন, সাং মাঝগ্রাম পূর্বপাড়া; মোঃ মোস্তফা প্রামানিক (৪২), পিতা মৃত জালাল উদ্দিন প্রামানিক, সাং মাঝগ্রাম মধ্যপাড়া; এবং মোঃ সাইদার মালিথা (৫২), পিতা মৃত নাসির উদ্দিন মালিথা, সাং আসলাম মোড়, সর্ব থানা লালপুর, জেলা নাটোরকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লালপুর, নাটোর। এছাড়া জুয়ার আসর থেকে প্রাপ্ত নগদ ১২ হাজার ৬৫ টাকা সরকারি কোষাগারে জমা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

একই দিনে অপর এক অভিযানে বিকেল ৩টায় লালপুর থানার দুয়ারিয়া ইউনিয়নের মাঝগ্রামের সুন্দরবাড়িয়া এলাকায় লালপুর থানা পুলিশের একটি চৌকস দল এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, লালপুর, নাটোরের উপস্থিতিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে পাবনা জেলার চাটমোহর থানার চাটমোহর এলাকার বাসিন্দা মোঃ আবু বকর সিদ্দিক (৩২), পিতা: মোঃ আজাহার আলীকে আটক করা হয়। মাদক সেবন এবং জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং একদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Ingen kommentarer fundet


News Card Generator