আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

Sayed Aliuzzaman Mohsin avatar   
Sayed Aliuzzaman Mohsin
আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
ছবি: সংগৃহীত
আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রশংসায় মুখর অভিভাবকরা..

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি কটিয়াদীর ইন্সট্রাক্টর মো. শাজাহান কবির ভূঁইয়া এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, আচমিতা জজ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. হান্নান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।
সভায় বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবালের নেতৃত্ব ও শিক্ষা উন্নয়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, একজন দক্ষ প্রধান শিক্ষক হিসেবে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা এবং নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।


বক্তারা আরও বলেন, বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে তার আন্তরিক প্রচেষ্টার ফলে বিদ্যালয়টি এলাকায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
উল্লেখ্য, আবু সাঈদ মো. ইকবাল কটিয়াদী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। সম্প্রতি তিনি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ অর্জনে উপস্থিত অভিভাবক ও অতিথিরা তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তার আরও সাফল্য কামনা করেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator