আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আচমিতা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রশংসায় মুখর অভিভাবকরা..
Eidok'ta paylaş
আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
Fotoğraf: derleme

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি কটিয়াদীর ইন্সট্রাক্টর মো. শাজাহান কবির ভূঁইয়া এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, আচমিতা জজ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. হান্নান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ।
সভায় বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মো. ইকবালের নেতৃত্ব ও শিক্ষা উন্নয়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, একজন দক্ষ প্রধান শিক্ষক হিসেবে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা এবং নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।


বক্তারা আরও বলেন, বিদ্যালয় পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে তার আন্তরিক প্রচেষ্টার ফলে বিদ্যালয়টি এলাকায় একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
উল্লেখ্য, আবু সাঈদ মো. ইকবাল কটিয়াদী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। সম্প্রতি তিনি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ অর্জনে উপস্থিত অভিভাবক ও অতিথিরা তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তার আরও সাফল্য কামনা করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন Özel দেশে ফিরেই দুই মামলায় সাবেক এমপি এম এম শাহীন 281 Views আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট Özel আগেই ভালো ছিলাম: নভেম্বর ২০২৬-এর রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন ও ডিসেম্বরের সম্ভাব্য প্রেক্ষাপট 123 Views ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা Özel ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ফ্যামিলি কার্ড বিতরণ: স্বচ্ছতা নিশ্চিতের চ্যালেঞ্জ ও প্রত্যাশা 87 Views আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ Özel আগামী ২৯ এপ্রিল রাজনগরে ইউপি নির্বাচনের সম্ভাবনা: প্রস্তুতি ও রাজনৈতিক সমীকরণ 115 Views শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ Özel শিরোনাম: গোপালগঞ্জের সহিংসতা, গণমাধ্যমের ভাষা ও ক্ষমতার অঙ্ক: একটি রাজনৈতিক বিশ্লেষণ 144 Views ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি Özel ভাইয়ের গায়ে হলুদের নাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল: ক্ষুব্ধ ঢাবি শিক্ষিকা মোনামি 130 Views ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি Özel ৫ দফা দাবিতে ফরিদপুরে নিকাহ্ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি 142 Views