ঐতিহ্যবাহী শোলাকিয়ায় ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী ঈদুল ফিতরের জামাত। সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত ১৯৮তম ঈদ জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।..
Поделиться в Eidok
ঐতিহ্যবাহী শোলাকিয়ায় ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত
Фото: из открытых источников

জামাত শুরুর এক ঘণ্টা আগেই শোলাকিয়া ময়দান মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। নামাজ শুরুর সঙ্গে সঙ্গে আশপাশের সড়ক, অলিগলি এবং আবাসিক এলাকাও জনসমুদ্রে পরিণত হয়। লাখো মুসল্লির কণ্ঠে "আল্লাহু আকবার" ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, এবার শোলাকিয়ায় ৬ লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। এছাড়া, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয় এবং মুসলিম উম্মাহর শান্তি ও সংহতি কামনা করা হয়।

কঠোর নিরাপত্তা ব্যবস্থা

২০১৬ সালের জঙ্গি হামলার পর শোলাকিয়ার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। এবছরও চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। মাঠের নিরাপত্তায় ছিল পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে ৬৪টি সিসি ক্যামেরা এবং ৬টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়।

নামাজ চলাকালীন ১,১০০ পুলিশ সদস্য, ৫ প্লাটুন বিজিবি, র‌্যাব এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা মোতায়েন ছিলেন। নিরাপত্তা নজরদারিতে ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সাদা পোশাকধারী পুলিশ, বোম ডিসপোজাল ইউনিট, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম। মুসল্লিদের ঈদগাহে প্রবেশের জন্য একাধিক চেকপোস্ট ও তল্লাশি পয়েন্ট রাখা হয়েছিল।

শোলাকিয়া স্পেশাল ট্রেন

দূর-দূরান্ত থেকে মুসল্লিদের ঈদ জামাতে অংশগ্রহণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। ভৈরব থেকে একটি এবং ময়মনসিংহ থেকে আরেকটি ট্রেন সকাল ৬টায় ছেড়ে আসে এবং নামাজ শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ফিরে যায়।

ঐতিহ্য অনুযায়ী, জামাত শুরুর ১৫ মিনিট আগে পুলিশ সুপার শটগানের তিনটি গুলি ছোড়েন, এরপর ১০ ও ৫ মিনিট আগে আরও কয়েকটি গুলি ছুড়ে জামাত শুরুর সংকেত দেওয়া হয়।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Другой ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 63 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Другой বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 155 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 166 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 156 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views