বিরলে লিচু বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

বিরলে লিচু বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

Abu Rayhan avatar   
Abu Rayhan
বিরলে লিচু বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার
বিরলে লিচু বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
বিরলে লিচু বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিরলে লিচু বাগান থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

 

দিনাজপুরের বিরল উপজেলার তুলাই নদীর তীরবর্তী একটি লিচু বাগান থেকে এক অজ্ঞাতনামা বয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন সময় লিচু বাগানে অবস্থান করতে দেখা যেত। শনিবার স্থানীয়রা বাগানের মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

 

খবর পেয়ে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

Keine Kommentare gefunden


News Card Generator