জৈন্তাপুরে চাচীকে কুপ্রস্তাবের অভিযোগ; রাজি না হওয়ায় হামলা, অভিযুক্ত… | আই নিউজ বিডি

জৈন্তাপুরে চাচীকে কুপ্রস্তাবের অভিযোগ; রাজি না হওয়ায় হামলা, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ভাতিজা

****
Eidokでシェア
জৈন্তাপুরে চাচীকে কুপ্রস্তাবের অভিযোগ; রাজি না হওয়ায় হামলা, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ভাতিজা
写真:提供

নিজস্ব প্রতিবেদক:


সিলেটের জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল ববরবন্ধ গ্রামে আপন চাচীকে কুপ্রস্তাব দেওয়ার পর তা প্রত্যাখ্যান করায় মারধরের অভিযোগ উঠেছে তারই ভাতিজা ও স্থানীয় এক মাদ্রাসা শিক্ষক হাফিজ মাওলানা তাসলিমের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত তাসলিম দীর্ঘদিন ধরে তার চাচীকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছিলেন। সম্প্রতি তিনি ভুক্তভোগী নারীকে অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ করা হয়েছে। তবে ওই নারী এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালান বলে পরিবারের দাবি।
হামলায় ভুক্তভোগী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একজন ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে এমন অনাকাঙ্ক্ষিত অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

コメント 0

コメントがありません

関連記事

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 犯罪 ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 犯罪 ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 犯罪 চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 33 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 犯罪 মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 70 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 犯罪 কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 73 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 犯罪 শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 犯罪 মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 145 Views