শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত এলাকা! | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত এলাকা!

****
I-share sa Eidok
শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত এলাকা!
Larawan: kuha mula sa arkibo

বাদশা আলম, বগুড়া-

বগুড়ার শেরপুরে ছোনকা মধ্যপাড়া গ্রামে গরু চরানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাত ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার জেরে থানায় পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগ উঠেছে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সরেজমিনে জানা যায় , বুধবার (৪ জুন) দুপুর ১টার দিকে ছোনকা গ্রামের মৃত কাইয়ুমের ছেলে পান্নু (৩৫) শাহিন আলমের বাড়ির পাশের জমিতে গরু চরাতে যান। এ সময় শাহিন আলম বাড়ির পার্শ্ববর্তী গাছপালা নষ্ট হওয়ার আশঙ্কার কথা বলে গরু অন্যত্র নিয়ে যেতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

 

পান্নুর পরিবারের অভিযোগ, সংঘর্ষ চলাকালে পান্নুর পায়ের উরুতে বটি দিয়ে আঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই খোরশেদ (৪৫) মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে আহত দুইজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

অন্যদিকে শাহিন আলম দাবি করেন, ঘটনার জেরে একই দিন বিকেল ৪টার দিকে খোরশেদ তার লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালান। এ সময় বাড়ির দুটি কাঁচের জানালা ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর করা হয়। হামলাকারীরা তাকে মারধর করার পাশাপাশি তার স্ত্রী মোছা. আরজিনা বেগম, পুত্রবধূ এবং ছেলে শাকিল , মনির ও আরিফকে বেদম মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

 
 

শাহিন আলম আরও অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের খাটের নিচে রাখা ৪০ হাজার টাকা নিয়ে যায়। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহিনের ছেলে শাকিল ফুলতলা সড়কে উঠলে খোরশেদসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি তাকে ধাওয়া করেন। তবে শাকিল দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় বাসিন্দাদের মতে, সামান্য বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ বর্তমানে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Balita sa Distrito ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 70 Views