শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত এলাকা! | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত এলাকা!

****
Eidok-এ শেয়ার
শেরপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত এলাকা!
ছবি: সংগৃহীত

বাদশা আলম, বগুড়া-

বগুড়ার শেরপুরে ছোনকা মধ্যপাড়া গ্রামে গরু চরানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাত ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার জেরে থানায় পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও অর্থ লুটের অভিযোগ উঠেছে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সরেজমিনে জানা যায় , বুধবার (৪ জুন) দুপুর ১টার দিকে ছোনকা গ্রামের মৃত কাইয়ুমের ছেলে পান্নু (৩৫) শাহিন আলমের বাড়ির পাশের জমিতে গরু চরাতে যান। এ সময় শাহিন আলম বাড়ির পার্শ্ববর্তী গাছপালা নষ্ট হওয়ার আশঙ্কার কথা বলে গরু অন্যত্র নিয়ে যেতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

 

পান্নুর পরিবারের অভিযোগ, সংঘর্ষ চলাকালে পান্নুর পায়ের উরুতে বটি দিয়ে আঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই খোরশেদ (৪৫) মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে আহত দুইজনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

অন্যদিকে শাহিন আলম দাবি করেন, ঘটনার জেরে একই দিন বিকেল ৪টার দিকে খোরশেদ তার লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালান। এ সময় বাড়ির দুটি কাঁচের জানালা ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর করা হয়। হামলাকারীরা তাকে মারধর করার পাশাপাশি তার স্ত্রী মোছা. আরজিনা বেগম, পুত্রবধূ এবং ছেলে শাকিল , মনির ও আরিফকে বেদম মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

 
 

শাহিন আলম আরও অভিযোগ করেন, হামলাকারীরা ঘরের খাটের নিচে রাখা ৪০ হাজার টাকা নিয়ে যায়। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহিনের ছেলে শাকিল ফুলতলা সড়কে উঠলে খোরশেদসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি তাকে ধাওয়া করেন। তবে শাকিল দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় বাসিন্দাদের মতে, সামান্য বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ বর্তমানে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Noticias del distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Noticias del distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 64 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Noticias del distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Noticias del distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Noticias del distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Noticias del distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 65 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Noticias del distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 59 Views