ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারী যুবকের ১০ হাজার টাকা… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারী যুবকের ১০ হাজার টাকা জরিমানা

রাজাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করার দায়ে মেহরাব হোসেন বিশাল (২০) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।..
Eidok-এ শেয়ার
ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারী যুবকের ১০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মোঃ ইমরান মুন্সি 

জেলা প্রতিনিধি ঝালকাঠি | ৪ জুন, ২০২৬

​ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করার দায়ে মেহরাব হোসেন বিশাল (২০) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাড়াখালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

​দণ্ডপ্রাপ্ত মেহরাব হোসেন বিশাল ওই গ্রামের মুছা ফরাজির ছেলে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্থানীয় ওই গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল মেহরাব। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​এ সময় অভিযুক্তের বাবার কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। তিনি জানান, "নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংসহ যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে।"

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম अपराध গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 85 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার अपराध নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের अपराध দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা अपराध দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত अपराध সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর अपराध ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা अपराध শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views