ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারী যুবকের ১০ হাজার টাকা… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারী যুবকের ১০ হাজার টাকা জরিমানা

রাজাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করার দায়ে মেহরাব হোসেন বিশাল (২০) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।..
Eidok-এ শেয়ার
ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তকারী যুবকের ১০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

মোঃ ইমরান মুন্সি 

জেলা প্রতিনিধি ঝালকাঠি | ৪ জুন, ২০২৬

​ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করার দায়ে মেহরাব হোসেন বিশাল (২০) নামে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাড়াখালী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

​দণ্ডপ্রাপ্ত মেহরাব হোসেন বিশাল ওই গ্রামের মুছা ফরাজির ছেলে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই স্থানীয় ওই গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল মেহরাব। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​এ সময় অভিযুক্তের বাবার কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। তিনি জানান, "নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিংসহ যেকোনো সামাজিক অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে।"

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Forbrydelse দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 60 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Forbrydelse চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 45 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Forbrydelse কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Forbrydelse আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Forbrydelse সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 113 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু Forbrydelse থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 95 Views