ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে… | আই নিউজ বিডি

ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

****
Eidok-এ শেয়ার
ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভালুকা পৌর শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদী আদর্শ এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গৃহীত ৭ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ছিল প্রথম দিনের আয়োজন। এ কর্মসূচির আওতায় ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে দোয়া মাহফিল ও আলোচনা সভার কর্মসূচি পালন করা হবে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজনীতি পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 18 ভিউ নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের রাজনীতি নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 41 ভিউ নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া রাজনীতি নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 82 ভিউ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতি পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 63 ভিউ টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন রাজনীতি টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 58 ভিউ গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা রাজনীতি গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 56 ভিউ গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল রাজনীতি গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 81 ভিউ