রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু | আই নিউজ বিডি

ঝালকাঠি

রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ জুন) মাগরিবের নামাজের পর তাকে গ্রেপ্তার করা হয়।..
Eidok-এ শেয়ার
রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি 
​ঝালকাঠি প্রতিনিধি | ০২ জুন, ২০২৬

​ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ জুন) মাগরিবের নামাজের পর তাকে গ্রেপ্তার করা হয়।

​মঙ্গলবার (০২ জুন) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার আব্দুল মন্নানের ছেলে। ২০২১ সালের ৩০ অক্টোবর তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

​গ্রেপ্তারের বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঝালকাঠিতেও একাধিক মামলা রয়েছে।’

​ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে ঝালকাঠিতে নিয়ে আসা হবে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন سیاست সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 26 Views আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন سیاست আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে থাকতে পারব না’, লাইভ টকশো ছেড়ে গেলেন রাশেদ খাঁন 53 Views কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ سیاست কচুয়ায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফয়সাল আইডিয়াল কিন্ডারগার্টেনের ৫৪ শিক্ষার্থীর অংশগ্রহণ 63 Views যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম سیاست যুক্তরাজ্যে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 97 Views কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট سیاست কারিগরি বিভ্রাটে চার ঘণ্টা অচল যুক্তরাষ্ট্রের আকাশসীমা, পুনরায় শুরু ফ্লাইট 105 Views ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির سیاست ছাত্রদলের ১৩ জনের তালিকা প্রধানমন্ত্রীর টেবিলে, অপেক্ষা বাড়ছে নতুন কমিটির 108 Views গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী سیاست গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রুহুল কবির রিজভী 115 Views