রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু | আই নিউজ বিডি

ঝালকাঠি

রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ জুন) মাগরিবের নামাজের পর তাকে গ্রেপ্তার করা হয়।..
Eidok-এ শেয়ার
রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু
ছবি: সংগৃহীত

 

মোঃ ইমরান মুন্সি 
​ঝালকাঠি প্রতিনিধি | ০২ জুন, ২০২৬

​ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ জুন) মাগরিবের নামাজের পর তাকে গ্রেপ্তার করা হয়।

​মঙ্গলবার (০২ জুন) বিকেলে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার আব্দুল মন্নানের ছেলে। ২০২১ সালের ৩০ অক্টোবর তিনি ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

​গ্রেপ্তারের বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘ধানমন্ডি থানায় দায়ের করা একটি মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঝালকাঠিতেও একাধিক মামলা রয়েছে।’

​ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে ঝালকাঠিতে নিয়ে আসা হবে।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politik নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 41 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politik পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 27 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন Politik টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 46 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা Politik গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 49 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল Politik গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 78 Views গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর Politik গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের খবর 57 Views জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় Politik জগন্নাথপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড: নির্বাচনকে সামনে রেখে আলোচনায় খন্দকার ওয়াসিম আকরাম হৃদয় 84 Views