নিকলীর কারপাশা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি, নতুন প্রশাসক… | আই নিউজ বিডি

নিকলীর কারপাশা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি, নতুন প্রশাসক নিয়োগ..

MD JAHANGIR ALAM avatar   
MD JAHANGIR ALAM
নিকলীর কারপাশা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি, নতুন প্রশাসক নিয়োগ..
নিকলীর কারপাশা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি, নতুন প্রশাসক নিয়োগ..
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের নিকলীর কারপাশা ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে প্যানেল চেয়ারম্যান জামাল সর্দারকে অব্যাহতি দিয়ে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।..

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৩ নম্বর কারপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল সর্দারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আদেশে তাকে সরিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোহাইমেনুল ইসলামকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২১ মে জেলা প্রশাসক সোহানা নাসরিন স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

জানা গেছে, গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে কারপাশা ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন কক্ষ থেকে প্রায় ৭০ বস্তা চাল জব্দ করে সিলগালা করেন। ঘটনার তদন্তে গঠিত তিন সদস্যের কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়।

তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্যানেল চেয়ারম্যান জামাল সর্দারের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী জনস্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সিদ্ধান্তে স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।

Keine Kommentare gefunden


News Card Generator