দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের..
দিনাজপুরে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের..
ছবি: সংগৃহীত
****

 

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে, কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে পকেটমারি, ছিনতাই, মাদকসেবন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন— ১) মোঃ রাসেল, ২) মোঃ কালাম ওরফে কালো (পিতা: মোঃ আইয়ুব আলী বাবুর্চি), ৩) মোঃ রাসেল (পিতা: মোঃ পেটলা) এবং আরজিনা আলো (পিতা: মোঃ আলম)। অভিযোগে তাদের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে: রেল কলোনি, স্টেশন পাড়া, সালাম মুহুরীর ভাড়াটিয়া, ৭ নং ওয়ার্ড, সেতাবগঞ্জ পৌরসভা, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। এছাড়া অভিযোগে বলা হয়েছে, তাদের বিচরণস্থল হিসেবে বাস, রেল, ট্রেন, দিনাজপুর কোর্ট-কাচারী এবং বিভিন্ন হাটবাজার ব্যবহৃত হয়ে থাকে।

 

স্থানীয়দের দাবি, তাদের সঙ্গে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি জড়িত থাকতে পারে। অভিযোগ অনুযায়ী, এদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানা, দিনাজপুর কোতোয়ালি থানা এবং দিনাজপুর রেলওয়ে জিআরপি থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ ও মামলা রয়েছে বলে দাবি করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়েছে, একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন স্থানে পকেটমারি, ছিনতাই, মাদক বহন ও সেবন, চুরি, দোকান ভাঙচুর এবং মালামাল লুটপাটের মতো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনার প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। একই সঙ্গে সাধারণ মানুষ প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

বিঃদ্রঃ উল্লিখিত বিষয়গুলো অভিযোগের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও যাচাই সাপেক্ষে নিশ্চিত হওয়া প্রয়োজন।

Walang nakitang komento


News Card Generator