জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু

****
Partilhar no Eidok
জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু
Foto: arquivo
জয়পুরহাটে দোয়া ও ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকাগামী আধুনিক বাস সার্ভিস ‘ব্লু লাইন এক্সপ্রেস’। 
 
রবিবার রাত ১০ টার দিকে  শহরের সদর রোডে অবস্থিত কাউন্টারে এই নতুন কোচের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপির) জেলা কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান।
 
উদ্বোধনী ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জয়পুরহাট জেলা সম্মানিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ব্লু লাইন এক্সপ্রেস এর জয়পুরহাট জেলার কাউন্টার ম্যানেজার মীর শহীদ ফরহাদ।
 
এ সময় আরও আরো উপস্থিত ছিলেন, জয়পুরহাট শহর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয়পুরহাট জেলা কমিটির আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ বাস মালিক-শ্রমিক নেতা ও সুধীজনরা। 
 
​উদ্বোধন শেষে যাত্রী সাধারণের নিরাপদ ভ্রমণ ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। 
 
সংশ্লিষ্টরা জানান, এসি বিজনেস ক্লাস, সুইট ক্লাস স্লিপিং,নন এসি আধুনিক সুবিধা সম্বলিত এই বাস সার্ভিসটি জয়পুরহাট-ঢাকা রুটের যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ করবে। 

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Notícias do distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 17 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Notícias do distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Notícias do distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Notícias do distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Notícias do distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Notícias do distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Notícias do distrito ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 70 Views