জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু | আই নিউজ বিডি

জয়পুরহাট

জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু

****
Eidok-এ শেয়ার
জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু
ছবি: সংগৃহীত
জয়পুরহাটে দোয়া ও ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ঢাকাগামী আধুনিক বাস সার্ভিস ‘ব্লু লাইন এক্সপ্রেস’। 
 
রবিবার রাত ১০ টার দিকে  শহরের সদর রোডে অবস্থিত কাউন্টারে এই নতুন কোচের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপির) জেলা কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান।
 
উদ্বোধনী ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি গোলাম মর্তুজা শিপলু, জয়পুরহাট জেলা সম্মানিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ব্লু লাইন এক্সপ্রেস এর জয়পুরহাট জেলার কাউন্টার ম্যানেজার মীর শহীদ ফরহাদ।
 
এ সময় আরও আরো উপস্থিত ছিলেন, জয়পুরহাট শহর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয়পুরহাট জেলা কমিটির আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদসহ বাস মালিক-শ্রমিক নেতা ও সুধীজনরা। 
 
​উদ্বোধন শেষে যাত্রী সাধারণের নিরাপদ ভ্রমণ ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। 
 
সংশ্লিষ্টরা জানান, এসি বিজনেস ক্লাস, সুইট ক্লাস স্লিপিং,নন এসি আধুনিক সুবিধা সম্বলিত এই বাস সার্ভিসটি জয়পুরহাট-ঢাকা রুটের যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ করবে। 

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ضلع کی خبریں সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 80 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন ضلع کی خبریں অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 61 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা ضلع کی خبریں মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 54 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ ضلع کی خبریں ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 29 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা ضلع کی خبریں ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 64 Views ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেফতার 40 Views ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে বৃদ্ধা মায়ের মামলায় ছেলে গ্রেফতার 51 Views