ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড..
ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড..
ছবি: সংগৃহীত
****

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ ব্যবসার অভিযোগে ৪ নারী ও ৩ জন পুরুষকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (২৯ মে) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কাঁটাবাড়ী বাংলা স্কুলের উত্তরে “বন্ধন ভিলা” নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় ফুলবাড়ী থানার এসআই বুলু মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন— দিনাজপুর চাউলিয়া পট্টির জহির উদ্দিনের মেয়ে মোছা. রুপা বেগম (৩৬), ৬ মাস; বিরামপুর উপজেলার শান্তিনগর এলাকার রাশেদের স্ত্রী মোছা. মুন্নি (২১), ৪ মাস; দিনাজপুর সদর উপজেলার রামগড় কালিতলা এলাকার রফিকুল ইসলামের মেয়ে শিউলী আক্তার, ২ মাস; নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম (৩৯), দেড় মাস; পার্বতীপুর উপজেলার পাতরাপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে মশিউর রহমান (৩৮), দেড় মাস; টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চম্পা (২২), ১ মাস এবং দিনাজপুরের গণেশতলা এলাকার শেখ হিরন শাহ (৪৫), ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হন।

 

আটকের সময় এলাকাবাসী এবং অভিযুক্ত ব্যক্তিরা সাংবাদিক ও পুলিশের কাছে দাবি করেন, বাড়ির মালিক রফিকুল ইসলাম টিটো ও তার স্ত্রী নুপুর ওরফে নিশি এ কার্যক্রম পরিচালনা করতেন। তবে অভিযানের সময় তারা পলাতক ছিলেন।

 

থানার এসআই বুলু মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ জন মেয়ে, ২ জন খদ্দের এবং ভাড়াটিয়াসহ মোট ৭ জনকে আটক করা হয়। আটকের সময় পতিতাবৃত্তির বিভিন্ন উপকরণ, ইয়াবাসহ মাদক সেবনের আলামত পাওয়া গেছে।

 

সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে স্থানীয় কিছু মহলের অভিযোগ, দিনাজপুর সদর এলাকার বিভিন্ন আবাসিক হোটেল, ছাত্রাবাস, ছাত্র নিবাস এবং বহুতল ভবনে অসামাজিক কার্যকলাপ সংঘটিত হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। এছাড়া কিছু ক্লিনিক ও হাসপাতালকে কেন্দ্র করেও বিভিন্ন অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

לא נמצאו הערות


News Card Generator