শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

****
Chia sẻ lên Eidok
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
Ảnh: tư liệu

নাফিজ আহমেদ ,রাজবাড়ী প্রতিনিধিঃ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তিনি বীরত্বের সাথে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং জাতির এক মহা দুঃসময়ে দেশের হাল ধরেছিলেন। তিনিই প্রথম স্বপ্নের পদ্মা ব্যারেজের স্বপ্ন দেখেছিলেন এবং দেশকে কল্যাণকর রাষ্ট্র ও উন্নয়ন-অগ্রগতির দিকে এগিয়ে নিয়েছিলেন।"

শনিবার (৩০ মে) বিকেলে রাজবাড়ীর কালুখালী সরকারি কলেজ প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালুখালী উপজেলা বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য হারুন অর রশীদ, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, ঢাকা উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক আজমীর হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মনিরুল ইসলাম মঞ্জু এবং কালুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহজালাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর ইসলাম রোমান এবং কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খানসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর আলোকপাত করে তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বকর।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প Khác ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 77 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন Khác বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Khác নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Khác নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 159 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Khác সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 167 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Khác সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 157 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Khác শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views