ঠাকুরগাঁও সংবাদদাতা।।
রাণীশংকৈল উপজেলা সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাণীশংকৈল উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর আত্মত্যাগ, ত্যাগের মহিমা ও মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.) এর ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের মুসলমানরা কোরবানির মাধ্যমে এই মহান দিনটি পালন করে থাকে।
ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। আসুন, পবিত্র ঈদুল আজহার শিক্ষাকে ধারণ করে সকল বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই এবং শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই।”
তিনি রাণীশংকৈল উপজেলা সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
Aplikasi 'Eye News BD'
Komentar 0