ঠাকুরগাঁও সংবাদদাতা।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৬ মে মঙ্গলবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কার্যক্রমের অংশ হিসেবে খাল খনন কাজ পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মীজ খাদিজা বেগম, আরও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ স্থানীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বর্ষার সময়ে খালের পানি সংরক্ষণ করে কিভাবে পরবর্তী প্রয়োজনীয় সময়ে কাজে লাগানো যায় সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন। খালের পাড়ে গাছ লাগানোর জন্যেও নির্দেশনা প্রদান করেন। প্রথমে ধর্মগড়ের গোরকই বিল পরে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রামরাই দিঘি পরিদর্শন করেন।
দিঘিটিকে অত্র এলাকার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে কি ভাবে গড়ে তোলা যায় সেই জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন,
এসময় স্থানীয় জনগণের সাথে মতবিনিময় ও আলোচনা করা হয়। মতবিনিময়কালে সামাজিক সমস্যা তথা প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার সমস্যা সমাধান করা যাবে তা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয় ।
এছাড়াও সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে শিশুকাল থেকেই সচেতন করার জন্যে জোর নির্দেশনা প্রদান করেন। এছাড়া মাদক ও আত্মহত্যার কুফল সম্পর্কেও আলোকপাত করেন।
تطبيق «Eye News BD»
تعليقات 0