মাদ্রাসার জমি মেজো ছেলের দখলে! বৃদ্ধা মায়ের কান্না ও আকুতি! .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাদ্রাসার জমি মেজো ছেলের দখলে! বৃদ্ধা মায়ের কান্না ও আকুতি! ..

Md Sale avatar   
Md Sale
মাদ্রাসার জমি মেজো ছেলের দখলে! বৃদ্ধা মায়ের কান্না ও আকুতি! ..
মাদ্রাসার জমি মেজো ছেলের দখলে! বৃদ্ধা মায়ের কান্না ও আকুতি! ..
ছবি: সংগৃহীত
মাদ্রাসার জমি মেজো ছেলের দখলে! বৃদ্ধা মায়ের কান্না ও আকুতি! 

গাজীপুর প্রতিনিধি 
​ধর্মীয় ও সামাজিক কল্যাণের কথা চিন্তা করে নিজের জমি মাদ্রাসার নামে ওয়াকফ করেছিলেন এক মা। কিন্তু মায়ের সেই ম..

মাদ্রাসার জমি মেজো ছেলের দখলে! বৃদ্ধা মায়ের কান্না ও আকুতি! 

গাজীপুর প্রতিনিধি 
​ধর্মীয় ও সামাজিক কল্যাণের কথা চিন্তা করে নিজের জমি মাদ্রাসার নামে ওয়াকফ করেছিলেন এক মা। কিন্তু মায়ের সেই মহৎ ইচ্ছায় বাধা হয়ে দাঁড়িয়েছেন খোদ নিজের মেজো ছেলে মামুন (৩০)! জমি মাদ্রাসাকে বুঝিয়ে না দিয়ে উল্টো বৃদ্ধা মা ও ভাইবোনদের ওপর অমানবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
​গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের খুশাদিয়া গ্রামে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। এর ফলে 'আল মাদ্রাসাতুল রাব্বানীয়া মহিলা মাদ্রাসা'-র উন্নয়ন ও ছাত্রীদের পড়াশোনার পরিবেশ চরমভাবে ব্যাহত হচ্ছে।
​
লুৎফন্নাহার নামের ওই ভুক্তভোগী মা হাউমাউ করে কেঁদে জানান, তার স্বামী মরহুম নুরুল ইসলাম ছিলেন একজন পরহেজগার মানুষ। তার শেষ ইচ্ছা ছিল জমিটি মসজিদ বা মাদ্রাসায় দান করার। কিন্তু মেজো ছেলের অত্যাচারে জীবিত অবস্থায় তিনি তা পারেননি, তাই স্ত্রীর নামে লিখে দিয়ে যান। স্বামীর মৃত্যুর পর মা জমিটি মাদ্রাসার নামে দান করতেই শুরু হয় মামুনের অমানবিক অত্যাচার।

মায়ের ওপর নির্যাতন ও জমি আত্মসাতের অভিযোগে মামুনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই মামলায় মামুন জেল খাটলেও, জামিনে বেরিয়ে এসে আবারও মাদ্রাসার জমিটি জোরপূর্বক দখল করে রেখেছেন। অন্য ভাইবোনেরা প্রতিবাদ করতে গেলে তারাও মারধরের শিকার হচ্ছেন।

​একটি দ্বীনি ও নারী শিক্ষা প্রতিষ্ঠানের জমি এভাবে আটকে রাখার ঘটনায় খুশাদিয়া গ্রামসহ গোটা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওয়াকফকৃত জমিটি দ্রুত উদ্ধার করে মাদ্রাসার পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মা ও এলাকাবাসী।

​#Gazipur News #Sreepur #Barmi #Humanity #Justice #SocialAwareness #শ্রীপুর #গাজীপুর

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator