যশোরে শার্শায় তিন বছরের শিশুকে যৌন নির্যাতন: অভিযুক্ত গ্রেপ্তার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে শার্শায় তিন বছরের শিশুকে যৌন নির্যাতন: অভিযুক্ত গ্রেপ্তার..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে শার্শায় তিন বছরের শিশুকে যৌন নির্যাতন: অভিযুক্ত গ্রেপ্তার..
যশোরে শার্শায় তিন বছরের শিশুকে যৌন নির্যাতন: অভিযুক্ত গ্রেপ্তার..
ছবি: সংগৃহীত
****
যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলম গাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
শনিবার (২৩ মে) রাত ১টার দিকে উপজেলার সরুপদাহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম গাজী শার্শার সরুপদাহ গ্রামের জহুর গাজীর ছেলে।
 
পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে অভিযুক্ত আলম গাজী ওই শিশুটিকে কাটিভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি টোং ঘরে নিয়ে যায়।
 
সেখানে শিশুটির জামাকাপড় খুলে তাকে যৌন নিপীড়নের চেষ্টা করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে জখম করে। এ সময় শিশুটির চিৎকার শুনে রাস্তার লোকজন ছুটে আসলে লম্পট আলম পালিয়ে যায়।
 
এ ঘটনায় শনিবার শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেফতার করে পুলিশ।
 
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, অত্র থানাধীন সরুপদাহ গ্রামে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং অভিযুক্তকে আটক করে।
 
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে শিশুটি প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সাথে পুলিশের হেফাজতে নিরাপদ রয়েছে।
 
শিশুটির ডাক্তারি পরীক্ষা (স্বাস্থ্য পরীক্ষা) ও পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Md SUHRAF MIAH
Md SUHRAF MIAH 5 months ago
গুড জব
0 0 Répondre
Montre plus


News Card Generator