কালুখালীতে আধুনিক পেঁয়াজ হিমাগার ‘ফ্রিজিকা লিমিটেড’ এর শুভ উদ্বোধন

****
Podijeli na Eidoku
কালুখালীতে আধুনিক পেঁয়াজ হিমাগার ‘ফ্রিজিকা লিমিটেড’ এর শুভ উদ্বোধন
Foto: arhiva

 

নাফিজ আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি: পেঁয়াজ উৎপাদনে সমৃদ্ধ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় প্রথমবারের মতো পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক মানের হিমাগার (কোল্ড স্টোরেজ) চালু করা হয়েছে। উপজেলার চরনারায়ণপুর এলাকায় নবনির্মিত এই হিমাগারটির নাম রাখা হয়েছে ‘ফ্রিজিকা লিমিটেড’।

শুক্রবার (২২ মে) হিমাগারে আনুষ্ঠানিকভাবে পেঁয়াজ সংরক্ষণ কাজ শুরুর মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রিজিকা লিমিটেডের পরিচালক মো. আনোয়ার জাহিদ নাহিদ, এনামুল হক ও আবু বকরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার প্রগতিশীল পেঁয়াজ চাষীবৃন্দ।

অনুষ্ঠানে ফ্রিজিকার পরিচালক আনোয়ার জাহিদ নাহিদ জানান, "আধুনিক প্রযুক্তিতে নির্মিত এই হিমাগারে মোট ২ হাজার ৫০০ মেট্রিক টন পেঁয়াজ বৈজ্ঞানিক পদ্ধতিতে দীর্ঘ মেয়াদে সংরক্ষণ করা যাবে। রাজবাড়ী অঞ্চলে প্রচুর পেঁয়াজ উৎপাদন হলেও হিমাগারের অভাবে চাষীরা অনেক সময় ন্যায্যমূল্য পান না। এই হিমাগারটি চালু হওয়ায় স্থানীয় চাষীরা যেমন উপকৃত হবেন, তেমনই দেশের সংকটকালীন সময়ে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে এটি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।"

সংশ্লিষ্টরা আশা করছেন, এই হিমাগারটি রাজবাড়ীর সামগ্রিক কৃষি অর্থনীতিতে একটি নতুন দিগন্তের সূচনা করবে এবং পেঁয়াজের অপচয় রোধে বড় অবদান রাখবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প ostalo ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 77 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন ostalo বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা ostalo নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ ostalo নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 159 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল ostalo সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 167 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় ostalo সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 157 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন ostalo শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views