ঝিকরগাছায় বাঁশবাগানে মিলল নিখোঁজ যুবকের লাশ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঝিকরগাছায় বাঁশবাগানে মিলল নিখোঁজ যুবকের লাশ

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
ঝিকরগাছায় বাঁশবাগানে মিলল নিখোঁজ যুবকের লাশ
ঝিকরগাছায় বাঁশবাগানে মিলল নিখোঁজ যুবকের লাশ
ছবি: সংগৃহীত
****

যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুরে মিম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) ভোরে বাড়ি থেকে কিছুটা দূরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মিম কীর্তিপুর মোড় এলাকার মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর রাতভর নিখোঁজ ছিলেন মিম। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পাশের একটি বাঁশবাগানে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, "নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের চিহ্ন রয়েছে।

আঘাতের তীব্রতায় মাথার মগজ (ঘিলু) বেরিয়ে গেছে। হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে গেছে।" ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

এদিকে এই হত্যাকাণ্ড নিয়ে নিহতের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামে তার বাবার বাড়িতে ছিলেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে স্বামীর সাথে তার শেষ কথা হয়।

রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও মিম আর সেখানে যাননি। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি।

নিলা খাতুনের দাবি, মিমের সাথে তার কয়েকজন বন্ধুর বিরোধ ছিল। আর এই বিরোধের জের ধরেই মিমকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

Nessun commento trovato


News Card Generator