শিবগঞ্জের চন্ডিহারা বন্দরে জোরপূর্বক রাস্তা নির্মাণে ভূমি অফিসের তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণ

****
Partilhar no Eidok
শিবগঞ্জের চন্ডিহারা বন্দরে জোরপূর্বক রাস্তা নির্মাণে ভূমি অফিসের তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণ
Foto: arquivo
বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা বন্দরের মৃত চাঁন মিয়া প্রাং-এর পুত্র আব্দুল হান্নান প্রাং-এর পৈতৃক সম্পত্তির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ এবং সরকারি রেকর্ডভুক্ত রাস্তার জায়গা দখল করে দোকানপাট ও বসতবাড়ি নির্মাণের অভিযোগে রায়নগর ইউনিয়ন ভূমি অফিস সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে। তবে দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী আব্দুল হান্নান।
জানা যায়, সরকারি রেকর্ড অনুযায়ী দাগ নং-১১৩-এর রাস্তার জন্য নির্ধারিত জমি থাকা সত্ত্বেও চন্ডিহারা গ্রামের হেলাল, টুকু, টুলু, দুলু, শাহজালাল, ইসারত আলী বাচ্চুসহ আরও কয়েকজন ব্যক্তি প্রভাব খাটিয়ে বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় আব্দুল হান্নানের পৈতৃক সম্পত্তির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ করেন। পরবর্তীতে সরকারি রেকর্ডভুক্ত রাস্তার অংশেও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট নির্মাণ করা হয়।
ভুক্তভোগী আব্দুল হান্নান জানান, বহু বছর ধরে তিনি তার পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারের আশায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে আসছেন। কিন্তু কার্যকর প্রতিকার না পেয়ে তিনি চরম হতাশার মধ্যে রয়েছেন।
এ বিষয়ে গত বছরের ৯ অক্টোবর ভুক্তভোগী আব্দুল হান্নান বগুড়ার শিবগঞ্জ উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন, এ সময় এই রিপোর্টার সেখানে উপস্থিত ছিলেন। সে সময় ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, যদি জনগণের ব্যক্তিগত জমির ওপর ইটের সোলিং রাস্তা নির্মাণ করা হয়ে থাকে, তবে তা সম্পূর্ণ বেআইনি। একইসঙ্গে তিনি সরকারি রেকর্ড অনুযায়ী ১১৩ নং দাগের নির্ধারিত স্থানে রাস্তা নির্মাণ এবং ব্যক্তিগত জমির অংশ সংশ্লিষ্ট মালিককে ফেরত দেওয়ার আশ্বাস দেন।
পরে বিষয়টি নিয়ে স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও অনলাইন কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে ভুক্তভোগী আব্দুল হান্নান বিষয়টি লিখিতভাবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে উপস্থাপন করেন।
বিভাগীয় কমিশনার অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানকে নির্দেশ দেন।
এরপর শিবগঞ্জের রায়নগর ইউনিয়ন ভূমি অফিস সরেজমিন তদন্ত পরিচালনা করে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তদন্ত শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই প্রতিবেদন উপজেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদনের একটি কপি বর্তমানে এই রিপোর্টারের কাছেও সংরক্ষিত রয়েছে।
তবে অভিযোগ রয়েছে, তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগকারী একাধিকবার উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও বিষয়টি বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে বলে ভুক্তভোগীর দাবি।
অন্যদিকে সচেতন মহলের প্রশ্ন, সরকারি তদন্তে সত্যতা পাওয়ার পরও যদি একজন মানুষ তার পৈতৃক সম্পত্তি ফিরে না পান, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচারের জায়গা কোথায়? প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
ভুক্তভোগী পরিবার বলছেন, প্রশাসন যেন নিরপেক্ষভাবে তদন্ত রিপোর্ট বাস্তবায়ন করে এবং সরকারি রেকর্ড অনুযায়ী জমির সঠিক সীমানা ফিরিয়ে দেয়।
এ বিষয়ে চলতি মাসের ১৭ তারিখ রোববার সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বললে তারা আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
সরকারি রেকর্ড অনুযায়ী রাস্তার জমি থাকা সত্ত্বেও ব্যক্তিগত জমির ওপর রাস্তা নির্মাণের বিষয়টিকে “ভয়ংকর অপরাধ” বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজেই মন্তব্য করেছিলেন।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, সরকারি তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ার পরও কেন একজন মানুষ তার পৈতৃক সম্পত্তি ফিরে পাচ্ছেন না? কার স্বার্থে তদন্ত রিপোর্ট বাস্তবায়ন হচ্ছে না? আইনের শাসন কি কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে?
বর্তমানে বিষয়টি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Comentários 0

Nenhum comentário encontrado

Artigos relacionados

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ Notícias do distrito চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ বালু উত্তোলন: সাবেক ইউপি সদস্যসহ আটক ৭ 14 Views শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা Notícias do distrito শিল্পাঞ্চলে উৎপাদন সচল রাখার চ্যালেঞ্জ: নতুন মজুরি কাঠামো ও নিরাপত্তা বলয়ে শ্রমিকরা 34 Views জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার Notícias do distrito জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার 23 Views জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত Notícias do distrito জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত 51 Views সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ Notícias do distrito সীতাকুণ্ডে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লং ভেহিকেলে হানিফ বাসের ধাক্কা, আহত ১২ 53 Views ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় Notícias do distrito ফরিদপুরে দৈনিক দিনপত্রের প্রতিনিধি সম্মেলন, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে মতবিনিময় 62 Views ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক Notícias do distrito ঠাকুরগাঁওয়ে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার: মাদক বিস্তারের নতুন আতঙ্ক 69 Views