রাজাপুরে র‍্যাবের মধ্যরাতকালীন অভিযান: মরণঘাতী বিদেশি ‘পেন গান’ উদ্ধার | আই নিউজ বিডি

রাজাপুরে র‍্যাবের মধ্যরাতকালীন অভিযান: মরণঘাতী বিদেশি ‘পেন গান’ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মরণঘাতী ও বিরল প্রকৃতির বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ (কলম পিস্তল) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮, বরিশাল।..
Eidok-এ শেয়ার
রাজাপুরে র‍্যাবের মধ্যরাতকালীন অভিযান: মরণঘাতী বিদেশি ‘পেন গান’ উদ্ধার
ছবি: সংগৃহীত

 

মো ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ​ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মরণঘাতী ও বিরল প্রকৃতির বিদেশি আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ (কলম পিস্তল) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮, বরিশাল। সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে অর্থাৎ ১৯ মে আনুমানিক রাত ২টা ১০ মিনিটে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ সফল অভিযান চালানো হয়।

​র‍্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নৈকাঠি গ্রামে অবৈধ আগ্নেয়াস্ত্রের উপস্থিতি রয়েছে—এমন একটি গোপন ও সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল মধ্যরাতে ওই এলাকায় অবস্থান নেয়। পরে স্থানীয় বাসিন্দা মোঃ নান্নু শিকদারের বসতবাড়ির পেছনের ঢালাই গলি রাস্তার পাশে তল্লাশি চালানো হয়।

​তল্লাশিকালীন সময়ে সেখানকার একটি মুরগির খোপের পেছনে নীল রঙের পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পরবর্তীতে উপস্থিত কর্মকর্তাদের উপস্থিতিতে পলিথিনটি খুলে সেখান থেকে নিখুঁত কার্যক্ষমতাসম্পন্ন একটি বিদেশি ‘পেন গান’ উদ্ধার ও শনাক্ত করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারের পরপরই স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি আইন মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। উদ্ধারকৃত এই মরণঘাতী আলামতটি পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই অস্ত্রটি কার বা কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।


​অভিযান প্রসঙ্গে র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা বলেন, “সন্ত্রাস, অবৈধ অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি অপরাধমুক্ত সমাজ গঠনে র‍্যাব-৮ সর্বদা মাঠে তৎপর রয়েছে।”


​এলাকায় এ ধরনের আধুনিক ও মরণঘাতী ছদ্মবেশী অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি চাঞ্চল্যেরও সৃষ্টি হয়েছে।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Suç গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 86 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Suç নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 75 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Suç দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Suç দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 101 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Suç সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 76 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Suç ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Suç শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 86 Views