নলছিটিতে বিএম কলেজের অধ্যক্ষের ঘুষিতে কম্পিউটার অপারেটরের দুই দাঁত… | আই নিউজ বিডি

নলছিটিতে বিএম কলেজের অধ্যক্ষের ঘুষিতে কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভাঙল

​ধারের টাকা ফেরত চাওয়ায় ক্ষোভ: নলছিটিতে কর্মচারীকে রক্তাক্ত করলেন অধ্যক্ষ, বরিশালে প্রেরণ..
Eidok-এ শেয়ার
নলছিটিতে বিএম কলেজের অধ্যক্ষের ঘুষিতে কম্পিউটার অপারেটরের দুই দাঁত ভাঙল
ছবি: সংগৃহীত

 

মো ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি 

ঝালকাঠির নলছিটিতে ধারের টাকা ফেরত চাওয়ার জেরে এক কলেজ অধ্যক্ষের ঘুষিতে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটরের দুটি দাঁত ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। হামলায় ওই কর্মচারী রক্তাক্ত ও গুরুতর জখম হয়েছেন।

​সোমবার (১৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার কাঠিপাড়া এলাকার প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজে এ ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান গত বছরের ঈদুল আজহার পর ওই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর মো. ওয়াহিদুজ্জামানের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন। পাওনা টাকা ফেরত চাইলে অধ্যক্ষ দীর্ঘ ৬ থেকে ৭ মাস গড়িমসি করার পর তিন মাস আগে তা পরিশোধ করেন। তবে অধ্যক্ষের টাকা ধার নেওয়ার বিষয়টি কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের মধ্যে জানাজানি হয়ে গেলে ওয়াহিদুজ্জামানের ওপর চরম ক্ষুব্ধ হন অধ্যক্ষ হাফিজুর রহমান।

​এরই ধারাবাহিকতায়, সোমবার বেলা ১১টার দিকে অধ্যক্ষ হাফিজুর রহমান ওয়াহিদুজ্জামানকে কলেজের অফিস কক্ষে ডেকে নেন এবং টাকা ধারের বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। কথা কাটাকাটির একপর্যায়ে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে ওয়াহিদুজ্জামানের মুখে এলোপাতাড়ি ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই তার মুখের সামনের দুটি দাঁত ভেঙে পড়ে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন।

​পরে উপস্থিত সহকর্মীরা আহত অবস্থায় ওয়াহিদুজ্জামানকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করেন।

​এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, "কথা বলার একপর্যায়ে আমি একটু উত্তেজিত হয়ে পড়েছিলাম, যার কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। এটি আমার বড় ভুল হয়েছে এবং এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।" ঘটনার সমাধান প্রসঙ্গে তিনি জানান, কলেজ পরিচালনা কমিটির সভাপতি বিষয়টি নিয়ে বসে ফয়সালা করবেন।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 72 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান Forbrydelse দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 62 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম Forbrydelse চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 46 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Forbrydelse মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 108 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন Forbrydelse কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ Forbrydelse আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ Forbrydelse সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 115 Views