কলাপাড়া হালুয়ায় নদীর তীরে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ | আই নিউজ বিডি

কলাপাড়া হালুয়ায় নদীর তীরে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ

পটুয়াখালীর কলাপাড়ায় নদীর তীর থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।..
Podijeli na Eidoku
কলাপাড়া হালুয়ায় নদীর তীরে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ
Foto: arhiva

আজ রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে রাবনাবাদ নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা রাবনাবাদ নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। তবে মরদেহটি নদী থেকে ভেসে এসেছে নাকি অন্য কোনো কারণে সেখানে এসেছে, সে বিষয়ে স্থানীয়রা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

খবর পেয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক অবস্থায় ওই নারীর নাম-পরিচয় বা মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।

পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন জানান, ‘ঘটনাস্থলে নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। পিবিআই (PBI) এবং সিআইডি (CID) টিম এসে প্রাথমিক তদন্ত সম্পন্ন করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।’

 

ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই ওই নারীর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে আশা করছে পুলিশ।

Komentari 0

Nema komentara

povezani članci

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ Zločin ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ 51 Views ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান Zločin ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান 53 Views চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি Zločin চাঁদপুরের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ আটক মোস্তাক: জনমনে স্বস্তি ও শাস্তির দাবি 31 Views মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Zločin মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 69 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Zločin কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 72 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Zločin শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 60 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Zločin মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 144 Views