পানির তোড়ে ভেঙেছে কাঁঠালিয়ার কাঁচা রাস্তা: সাঁকোয় পারাপারে চরম ঝুঁকিতে ২০০ বাসিন্দা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পানির তোড়ে ভেঙেছে কাঁঠালিয়ার কাঁচা রাস্তা: সাঁকোয় পারাপারে চরম ঝুঁকিতে ২০০ বাসিন্দা..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
পানির তোড়ে ভেঙেছে কাঁঠালিয়ার কাঁচা রাস্তা: সাঁকোয় পারাপারে চরম ঝুঁকিতে ২০০ বাসিন্দা..
পানির তোড়ে ভেঙেছে কাঁঠালিয়ার কাঁচা রাস্তা: সাঁকোয় পারাপারে চরম ঝুঁকিতে ২০০ বাসিন্দা..
ছবি: সংগৃহীত
ভেঙেছে একমাত্র রাস্তা, নড়বড়ে সাঁকোয় ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে বিনাপানি ও ফকিরবাড়ী মাদ্রাসার শিক্ষার্থীরা..

 


মো ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি। 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে একটি কাঁচা রাস্তা পানির তীব্র চাপে ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন মধ্য কৈখালী গ্রামের বাসিন্দারা। রাস্তাটি ধসে যাওয়ায় ওই এলাকার প্রায় দুই শতাধিক মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বৃদ্ধ, শিশু এবং স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ফকির বাড়ি থেকে স্টিল ব্রিজ সংলগ্ন কাঁচা রাস্তাটির একটি বড় অংশ পানির প্রবল চাপে হঠাৎ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন মধ্য কৈখালী গ্রামের সাধারণ মানুষ ছাড়াও ফকিরবাড়ী মাদ্রাসা এবং বিদ্যাপীঠ বিনাপানি স্কুলের শিক্ষার্থীরা যাতায়াত করে। রাস্তাটি ভেঙে যাওয়ায় কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।


যোগাযোগ সচল রাখতে স্থানীয়ভাবে ভেঙে যাওয়া অংশে একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। তবে বর্তমানে এই সাঁকোটি পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ রূপ নিয়েছে।


​এলাকাবাসী জানান, সাঁকোটি দিয়ে পার হওয়ার সময় ভারসাম্য বজায় রাখার জন্য পাশে যে 'ধন্নি' (হাত দিয়ে ধরার বাঁশ বা খুঁটি) দেওয়া হয়েছিল, তা পানির টানে এবং ব্যবহারের কারণে একদিকে হেলে পড়েছে। ফলে যেকোনো মুহূর্তে সাঁকোটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

​স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই রাস্তা দিয়া প্রতিদিন আমাগো ছোট ছোট পোলাপান স্কুলে যায়। বুড়ো মানুষরা মসজিদে যাইতে পারে না। এখন যে সাঁকো বানাইছে, হেইয়াও হেলে পইড়া রইছে। যেকোনো সময় পোলাপান নিচে পইড়া বড় দুর্ঘটনা ঘটতে পারে।"


গ্রামের প্রায় ২০০ মানুষের নিত্যদিনের চলাচল স্বাভাবিক করতে এবং বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই হেলে পড়া সাঁকোটি অপসারণ করে রাস্তাটি টেকসইভাবে সংস্কার করার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

לא נמצאו הערות


News Card Generator