বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

****
Eidok-এ শেয়ার
বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ
ছবি: সংগৃহীত

ইয়াছির আরাফাত, স্টাফ রিপোর্টারঃ-

জামালপুরের বকশীগঞ্জে কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন কৃষি সেবা, সরকারি সহায়তা, কৃষি উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান, অতিরিক্ত উপপরিচালক দিলরুবা ইয়াছমিন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদীয়া আফরিন এবং বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।


এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি হাসীবুল হক সঞ্জু, আকতার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব দুলাল হোসেনসহ স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ২ হাজার ৭২৬ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হয়।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে প্রকৃত কৃষকদের সরকারি কৃষি সেবা, উপকরণ, প্রণোদনা, ঋণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধার আওতায় আনা হবে। এতে প্রকৃত কৃষক শনাক্তকরণ এবং তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হবে।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

অসহায় নারীদের আর্থিক সহায়তায় এমপি বীথিকার উদ্যোগ, বিতরণ ২০ হাজার টাকা জেলার খবর অসহায় নারীদের আর্থিক সহায়তায় এমপি বীথিকার উদ্যোগ, বিতরণ ২০ হাজার টাকা 16 ভিউ খুলনায় সরকারি আবাসন সংকট: ৪৬টি ভবনের ২৬টিই পরিত্যক্ত, ঝুঁকিতে বসবাসকারী চাকরিজীবীরা জেলার খবর খুলনায় সরকারি আবাসন সংকট: ৪৬টি ভবনের ২৬টিই পরিত্যক্ত, ঝুঁকিতে বসবাসকারী চাকরিজীবীরা 20 ভিউ ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০ জেলার খবর ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় হেলপার ও দুই শ্রমিকসহ নিহত ৩, আহত ২০ 9 ভিউ রাজনগরের নির্বাচনী মাঠে সম্প্রীতির নজির: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা জেলার খবর রাজনগরের নির্বাচনী মাঠে সম্প্রীতির নজির: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতা 8 ভিউ আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার জেলার খবর আমতলীতে বিস্ফোরণ-অগ্নিসংযোগ-ভাঙচুর, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ও অংগ সংগঠনের ১২ জন গ্রেফতার 36 ভিউ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মধুখালীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ জেলার খবর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মধুখালীতে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ 26 ভিউ দীঘিনালায় উপজেলা পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা জেলার খবর দীঘিনালায় উপজেলা পর্যায়ে প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা 22 ভিউ