বকশীগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারী আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বকশীগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারী আটক..

Ratan Entiser avatar   
Ratan Entiser
বকশীগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারী আটক..
বকশীগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারী আটক..
ছবি: সংগৃহীত
জামালপুরের বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার মধ্যরাতে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মন্ডল পাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার ..

 

 

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) এবং কক্সবাজার জেলার রামু থানার আবদুল মান্নান (৪২)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। পরে শনিবার তাদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Geen reacties gevonden


News Card Generator