লালমনিরহাট সদর থানা পুলিশ বিশেষ অভিযানে প্রায় দুই কোটি টাকা সমমূল্যের বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার (১৪ মে) ভোরে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় এসব বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবক মো. লিখন মিয়া (২৩) কুড়িগ্রাম পৌরশহরের ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।
পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর থানার এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে যাত্রী লিখন মিয়াকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। পরে তার শরীরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ডলারের মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। জব্দ করা মোট ডলারের পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০, যার বাংলাদেশি মুদ্রামানে প্রায় ১ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈদেশিক মুদ্রাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ফরেন রেগুলেশন অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।
লালমনিরহাটে প্রায় দুই কোটি টাকার সমমূল্যের মার্কিন ডলারসহ যুবক আটক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
লালমনিরহাটে প্রায় দুই কোটি টাকার সমমূল্যের মার্কিন ডলারসহ যুবক আটক..
ছবি: সংগৃহীত
Không có bình luận nào được tìm thấy