পটুয়াখালীর গলাচিপায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | আই নিউজ বিডি

পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গলাচিপায় রাই কর্মকার (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।..
I-share sa Eidok
পটুয়াখালীর গলাচিপায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Larawan: kuha mula sa arkibo

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রাই কর্মকার (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬ ) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাই কর্মকার স্থানীয় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী বাবা মন্টু কর্মকার ও মাতা শিল্পী কর্মকার দম্পতির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ার কথা বলে ঘর থেকে বের হয় এবং ঘন্টা খানেক পর বাসায় ফিরে যায় রাই। পরে পরিবারের সদস্যরা বাসার দোতলায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখে। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কি কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাৎক্ষণিকভাবে ঘটনা জানা যায়নি। পরিবার ও স্বজনরাও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেননি।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঝিলন সিকদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা Batas-Hukuman সাংবাদিকতার সংকট ও নিরাপত্তা ঝুঁকি: পেশাগত দায়িত্ব পালনে কেন বারবার লক্ষ্যবস্তু হচ্ছেন সংবাদকর্মীরা 31 Views শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে Batas-Hukuman শাপলা চত্বর হত্যা মামলা: হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলো জিয়াউল আহসানকে 28 Views তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব Batas-Hukuman তালার সন্তান প্রত্যুষ কুমার মজুমদার পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব 39 Views তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড Batas-Hukuman তালায় বাল্যবিয়ের আয়োজন, বর-কনের পিতার ১৫ দিন করে কারাদণ্ড 63 Views নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ Batas-Hukuman নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সিরাজগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ 51 Views আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম Batas-Hukuman আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র: চার দিনের রিমান্ডে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম 71 Views খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন Batas-Hukuman খাস জমি দখলমুক্ত: কাঠালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন 68 Views