লালমনিরহাটের মোগলহাট সীমান্ত অঞ্চলে মাদক চোরাচালান সিন্ডিকেটের অন্যতম প্রধান হোতা ও মাদক বহনকারী মো: সুজন মিয়া,
সুজন মিয়া লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভারালদা বাজার এলাকার মো: আরব আলীর ছেলে।
অনুসন্ধানে জানা গেছে, সীমান্ত অঞ্চলের ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে সুজন মিয়া দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করছেন। তিনি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গাঁজাসহ বিভিন্ন ভয়ানক মাদক দেশে নিয়ে আসার মূল বহনকারী হিসেবে কাজ করেন।
লালমনিরহাট সদর থানা এবং গাইবান্ধা জেলাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে,
স্থানীয়দের অভিযোগ, একাধিক মাদকের মামলা হওয়া সত্ত্বেও সুজন গোপনে সীমান্ত এলাকায় তার মাদক সিন্ডিকেট সচল রেখেছেন, যা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই শীর্ষ মাদক কারবারিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তারা জেলা পুলিশ, বিজিবি ও র্যাবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0