আমতলীতে জেলেদের  মাঝে  খাদ্য-সহায়তার চাল বিতরন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমতলীতে জেলেদের  মাঝে  খাদ্য-সহায়তার চাল বিতরন

ফরিদ হোসেন খিজির avatar   
ফরিদ হোসেন খিজির
আমতলীতে জেলেদের  মাঝে  খাদ্য-সহায়তার চাল বিতরন
আমতলীতে জেলেদের  মাঝে  খাদ্য-সহায়তার চাল বিতরন
ছবি: সংগৃহীত
****


বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন ও গুলিশাখালী ইউনিয়নে  জেলেদের খাদ্য-সহায়তার চাল বিতরণে করা হয়েছে। মঙ্গলবার  সকাল ১০ টায়  জেলে প্রতি দুই মাসের ৮০ কেজি করে চাল  বিতরন করা হয়।
আমতলী খাদ্যগুদাম এলাকায় এই চাল বিতরনের সময় উপস্থিত ছিলেন, আমতলী সদর ইউনিয়ন  পরিষদ প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মো. মঞ্জুরুল হক কাওসার. সদর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন,মৎস্য অফিসের প্রতিনিধি হিমেলওআরিফ হোসেন।অপর দিকেগুলিশাখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফারুক আকন ইউপি সদস্য মো.খোকন,মৎস্য অফিসের প্রতিনিধি মো. আরিফ প্রমুখ। 
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, জাটকা (ছোট ইলিশ) শিকার করা নিষেধ। জাটকা ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সরকার দুস্থ ও মৎস্যজীবীদের খাদ্য-সহায়তা দিচ্ছে।।জাটকা (ছোট ইলিশ) শিকার করা নিষেধ  থাকা অবস্থায় প্রত্যেক জেলে-পরিবারকে  প্রতি মাসে ৪০ কেজি করে খাদ্য সহায়তা হিসাবে চাল দেওয়া হয়। 
আজ মঙ্গলবার আমতলী সদর ইউনিয়নের ৩৮০জন জেলেকে  দুই মাসের ৮০ কেজি করে এবং গুলিশাখালী ইউনিয়নের ৮১৫ জণ জেলেকে দুই মাসের ৮০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।  ।
আমতলী সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. মঞ্জুরুল হক কাওসার বলেন,জাটকা ইলিশ আহরণ থেকে বিরত ৩৮০ জেলেকে  প্রতি ৮০কেজি করে চাল বিতরন করা হয়েছে। 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator