কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে তরিকুল ইসলাম শাহীন সরদার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে তরিকুল ইসলাম শাহীন সরদার..

MD  IMRAN MUNSHI avatar   
MD IMRAN MUNSHI
কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে তরিকুল ইসলাম শাহীন সরদার..
কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে তরিকুল ইসলাম শাহীন সরদার..
ছবি: সংগৃহীত
কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে রয়েছেন বর্তমান শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সফল সভাপতি তরিকুল ইসলাম শাহীন সরদার।..

 

​মো ইমরান মুন্সি 
জেলা প্রতিনিধি ঝালকাঠি 

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নতুন কমিটির গুঞ্জন শুরু হয়েছে। এই কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তৃণমূল নেতাকর্মীদের পছন্দের শীর্ষে রয়েছেন বর্তমান শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সফল সভাপতি তরিকুল ইসলাম শাহীন সরদার।

​তৃণমূল কর্মীদের মতে, তরিকুল ইসলাম শাহীন সরদার একজন রাজপথের লড়াকু সৈনিক। প্রতিকূল সময়েও তিনি দলের হাল ছাড়েননি এবং উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছেন। রাজপথের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক দক্ষতার কারণে সাধারণ কর্মীদের মাঝে তিনি অত্যন্ত জনপ্রিয়।

​কাঁঠালিয়া উপজেলার সাধারণ ছাত্রদল কর্মীদের সাথে কথা বলে জানা যায়, তরিকুল ইসলাম শাহীন সরদার দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। কর্মীরা তার পক্ষে কয়েকটি বিশেষ কারণ উল্লেখ করেছেন—দলের দুঃসময়ে নেতা-কর্মীদের আইনি সহায়তা ও ব্যক্তিগত বিপদে পাশে দাঁড়িয়ে তিনি আস্থা অর্জন করেছেন। তৃণমূল পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে তার ভূমিকা প্রশংসনীয়। তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নেই এবং তিনি একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত।

​এছাড়াও উপজেলার বেশ কয়েকজন ইউনিয়ন পর্যায়ের ছাত্রদল নেতা জানান, “আমরা এমন একজন নেতৃত্ব চাই যিনি রাজপথে আমাদের সাথে থাকবেন। তরিকুল ইসলাম শাহীন সরদার ভাই আমাদের সুখ-দুঃখের সাথী। আমরা কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাই, আগামী কমিটিতে যেন তাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।”

​এ বিষয়ে তরিকুল ইসলাম শাহীন সরদার বলেন, “আমি ছাত্রদলের একজন নগণ্য কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছি। শহীদ জিয়ার আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য। তৃণমূলের কর্মীরা যদি আমাকে ভালোবেসে নেতৃত্বে দেখতে চায়, তবে আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। দল আমাকে যে দায়িত্ব দেবে, আমি তা মাথা পেতে নেব।”

לא נמצאו הערות


News Card Generator