গরুর মাংসের বাকি টাকা চাইতে গিয়ে সংঘর্ষ, আহত পাওনাদার নিজস্ব প্রতিবেদক: ইসমাইল হোসেন গরুর মাংসের বাকি টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মমিনপুর, কাউচি বাজার এতে পাওনাদার মো: জয়নাল হোসেন (মাংস ব্যবসায়ী) আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গরুর মাংস কেনাবেচার বকেয়া টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পরে পাওনাদার তার পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। এতে পাওনাদার আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় লোকজন জানান, সামান্য টাকার বিষয় নিয়ে এমন ঘটনা দুঃখজনক। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু সমাধান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
গরুর মাংসের বাকি টাকা চাইতে গিয়ে সংঘর্ষ, আহত পাওনাদার | আই নিউজ বিডি
গরুর মাংসের বাকি টাকা চাইতে গিয়ে সংঘর্ষ, আহত পাওনাদার
ছবি: সংগৃহীত
Ingen kommentarer fundet