কালুখালীতে খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন: কৃষি ও মৎস্য খাতে নতুন দিগন্তের সূচনা

****
Podijeli na Eidoku
কালুখালীতে খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন: কৃষি ও মৎস্য খাতে নতুন দিগন্তের সূচনা
Foto: arhiva

নাফিজ আহমেদ ,রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় কৃষি সমৃদ্ধি ও জনকল্যাণার্থে এক গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (০৯ মে) দুপুর ৩টার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কুমোর পাড়া বিল হতে গড়ুই টিকরী হয়ে বেতবাড়ীয়া অভিমুখী খাল পুনঃখনন প্রকল্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) প্রকল্পের আওতায় এই খনন কাজ শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমুর রহমান এবং কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খান মোহাম্মদ আইনুল হাবিব, মাজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনিসুর রহমান এবং রতনদিয়া বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে অতিথিরা বলেন, এই খালটি পুনঃখনন সম্পন্ন হলে অত্র এলাকার সাধারণ মানুষ ও কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন। বিশেষ করে বর্ষা ও মৌসুমি সময়ে স্থানীয় পাট চাষীরা নির্বিঘ্নে পাট জাগ দিতে পারবেন। এছাড়া বৃষ্টির সময়ে খালে জমে থাকা মাছ সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাবে। কৃষি কাজে সেচের জন্য খালের পানি ব্যবহার করা যাবে বিধায় এই অঞ্চলের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara

povezani članci

ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প ostalo ধনীদের বিলাসিতা থেকে সাধারণ মানুষের হাতে: ঘড়ির বিবর্তনের গল্প 77 Views বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন ostalo বিএনপির রাজনীতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মন্তব্যে বিতর্ক ও রাজনৈতিক বিতর্কের মুখে প্রশাসন 126 Views নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা ostalo নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 117 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ ostalo নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 159 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল ostalo সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 167 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় ostalo সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 157 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন ostalo শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 124 Views