নিজস্ব প্রতিবেদকঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতের জন্য ডাক পেয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদ হাসান তানজিল।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান তানজিল বলেন– আগামীকাল ৯ মে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নব গঠিত সকল কমিটির শীর্ষ নেতৃত্বের সাথে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ আমাদেরকে আরও উৎসাহিত ও অনুপ্রেরণা যোগাবে।
এছাড়াও বরিশাল মহানগর ছাত্রদল থেকে সাক্ষাতের আমন্ত্রণ পেয়েছেন নবগঠিত কমিটির আহ্বায়ক এনামুল হাসান তাসনিম ও সদস্য সচিব মো. নাভিদ রহমান খান (তুষার)।
'Eye News BD' app
Comments 0