ভূঞাপুরে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৩৫ পিস ইয়াবা | আই নিউজ বিডি

ভূঞাপুরে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৩৫ পিস ইয়াবা

****
Auf Eidok teilen
ভূঞাপুরে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৩৫ পিস ইয়াবা
Foto: Archiv

টাঙ্গাইলের ভূঞাপুরে পৃথক দুই অভিযানে ৩৫ পিস নিষিদ্ধ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— খানুরবাড়ী গ্রামের কাদের খাঁর ছেলে সোহেল রানা, গাবসারা রাজাপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে রফিকুল ইসলাম এবং একই গ্রামের ফরিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান জানান, গ্রেফতারকৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ভূঞাপুরকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ Bezirksnachrichten দীর্ঘ বিরতির পর বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সুজন মোল্লা, সম্পাদক সোহাগ 77 Views চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। Bezirksnachrichten চিরিরবন্দরে অটো গ্যারেজে অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার ৫। 57 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 88 Views নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা Bezirksnachrichten নতুন নেতৃত্বে পটুয়াখালী জেলা যুবদল, নবনির্বাচিতদের ছাত্রনেতা রাফার শুভেচ্ছা 51 Views লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী Bezirksnachrichten লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী 30 Views ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১ 68 Views  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক Bezirksnachrichten  শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক 48 Views