লালমনিরহাটে ভুয়া ডাক্তার আতঙ্কে তোলপাড়: ডা. সায়েমের ডিগ্রি নিয়ে প্রশ্ন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

লালমনিরহাটে ভুয়া ডাক্তার আতঙ্কে তোলপাড়: ডা. সায়েমের ডিগ্রি নিয়ে প্রশ্ন..

Foysal Sourov avatar   
Foysal Sourov
লালমনিরহাটে ভুয়া ডাক্তার আতঙ্কে তোলপাড়: ডা. সায়েমের ডিগ্রি নিয়ে প্রশ্ন..
লালমনিরহাটে ভুয়া ডাক্তার আতঙ্কে তোলপাড়: ডা. সায়েমের ডিগ্রি নিয়ে প্রশ্ন..
ছবি: সংগৃহীত
ফয়সাল সৌরভ, লালমনিরহাট

লালমনিরহাট শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসা দেওয়া ডা. এ.এস.এম সায়েমের (আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম) বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছে। সম্প্রতি খাতা পাড়া, মাজার এলাকার আয়েশা ক্লিনিকে এক রোগীর অপারেশন মাঝপথে রেখে পালিয়ে যাওয়ার ঘটনার পর তার চিকিৎসাগত যোগ্যতা নিয়ে জনমনে তীব্র সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনার সূত্রপাত:গত ৩ মে ২০২৬ তারিখে আয়েশা ক্লিনিকে এক রোগীর টিউমার অপারেশন করতে গিয়ে জটিলতা তৈরি হলে ডা. সায়েম অপারেশন থিয়েটার থেকে সটকে পড়েন। এরপরই ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সংবাদকর্মীরা তার সনদ যাচাইয়ের দাবি তোলেন। অনুসন্ধানে দেখা যায়, তিনি মূলত একজন অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হলেও বিভিন্ন বিজ্ঞাপনে তাকে 'নিউরো মেডিসিন' ও 'সার্জারি অভিজ্ঞ' হিসেবে প্রচার করা হচ্ছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator