পূর্বধলায় পৃথক অভিযানে ২০ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ২ নারী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পূর্বধলায় পৃথক অভিযানে ২০ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ২ নারী..

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
পূর্বধলায় পৃথক অভিযানে ২০ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ২ নারী..
পূর্বধলায় পৃথক অভিযানে ২০ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ২ নারী..
ছবি: সংগৃহীত
পূর্বধলায় পৃথক অভিযানে ২০ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ২ নারী

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় কম্বলসহ দুই নারীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৪ মে) সকাল ও দুপুরে পরিচালিত এসব অভিযানে মোট ২০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪৫ মিনিটে পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পূর্বধলা চৌরাস্তা এলাকায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়। তিনি দুর্গাপুর উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।
একইদিন দুপুর ১২টা ৫ মিনিটে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ারা আক্তার সাথী (৩০) নামে অপর এক নারীকে আটক করেন। তিনি দুর্গাপুর থানার পুলিশ মোড় এলাকার বাসিন্দা। তার কাছ থেকেও ১০ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে কম্বল দেশে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পৃথকভাবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

コメントがありません


News Card Generator