মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাধবপুরে ৮০ বোতল ইসকফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত
****

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৮০ বোতল ইসকফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।
সোমবার (০৪ মে) দুপুরে র‍্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত নয়টায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
জানা যায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগানের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এর প্রেক্ষিতে রাত সাড়ে  ৯টায় র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদে তার কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে তার সঙ্গে থাকা একটি লাল-কালো রঙের ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন স্বাধীন কর্মকার (২৩)। সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগান এলাকার পিন্টু কর্মকারের ছেলে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
No comments found


News Card Generator