ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত, র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয়… | আই নিউজ বিডি

ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত, র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা !

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”
I-share sa Eidok
ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত, র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা !
Larawan: kuha mula sa arkibo

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা ও ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়।

পৌর শহরের বাসস্ট্যান্ড গোল চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন। এতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।

র‌্যালি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, উপজেলা টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার জুলহাস আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা শেষে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলমের উদ্দ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত দর্শক ও শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন।

 

 

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় Balita sa Distrito সরকারি প্রণোদনার মাছ নিয়ে বিতর্কে মতলব উত্তর স্বাস্থ্য কর্মকর্তা: ‘আমার মাছ’ দাবিতে তোলপাড় 16 Views দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা Balita sa Distrito দেশের ক্রীড়াঙ্গনের নেপথ্য কারিগর মাহবুবুর রহমান শাহীন: সাংগঠনিক সক্ষমতায় নতুন উচ্চতা 30 Views সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা Balita sa Distrito সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 88 Views অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন Balita sa Distrito অসহায় প্রসূতির পাশে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন 69 Views মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা Balita sa Distrito মিরসরাই কলেজে নতুন মূল ফটক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা 63 Views ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ Balita sa Distrito ১৯ বছর পরও ঝালকাঠির উপকূলবাসীর হৃদয়ে সিডরের দগদগে ক্ষত: আতঙ্ক ভুলতে পারেনি বিষখালী-সুগন্ধাতীরবর্তী মানুষ 33 Views ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা Balita sa Distrito ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা 69 Views