ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত, র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয়… | আই নিউজ বিডি

ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত, র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা !

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”
Eidok-এ শেয়ার
ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত, র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা !
ছবি: সংগৃহীত

“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পথসভা ও ঐতিহ্যবাহী লাঠিখেলার আয়োজন করা হয়।

পৌর শহরের বাসস্ট্যান্ড গোল চত্ত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, দোকান কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন। এতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়।

র‌্যালি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন তালুকদার, উপজেলা টেম্পু-সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার জুলহাস আলমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা শেষে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলমের উদ্দ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত দর্শক ও শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিক অংশগ্রহণ করেন।

 

 

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন أخبار المنطقة বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি أخبار المنطقة মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 60 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু أخبار المنطقة প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় أخبار المنطقة মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি أخبار المنطقة রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি أخبار المنطقة খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু أخبار المنطقة রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views