শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন..

Ranajit Barman avatar   
Ranajit Barman
শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন..
শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন..
ছবি: সংগৃহীত

****

শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

 শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।  

উপজেলা পরিষদে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।  এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিঃ তৌহিদ হাসান, জেলা বিএনপি সদস্য মোঃ আব্দুল ওয়াহেদ,উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর,শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রমুখ।  

উল্লেখ্য যে ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সমুদ্রে মৎস্য আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মাঝে এই চাউল বিতরণ করা হবে।  জানা যায় উপজেলা নিবন্ধিত ৮ হাজারের অধিক জেলে রয়েছে।  প্রত্যেকে মাথাপিছু ৪০ কেজি হারে চাউল পাবেন।  

ছবি- শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করছেন ইউএনও শামসুজ্জাহান কনক।  

 

Hiçbir yorum bulunamadı


News Card Generator