ত্রিশালের নির্বাচনী প্রচারণা জোরদার করছেন সম্ভাব্য প্রার্থীরা | আই নিউজ বিডি

ত্রিশালের নির্বাচনী প্রচারণা জোরদার করছেন সম্ভাব্য প্রার্থীরা..

পুলক শেখ avatar   
পুলক শেখ
ত্রিশালের নির্বাচনী প্রচারণা জোরদার করছেন সম্ভাব্য প্রার্থীরা..
ত্রিশালের নির্বাচনী প্রচারণা জোরদার করছেন সম্ভাব্য প্রার্থীরা..
ছবি: সংগৃহীত
ত্রিশালের কানিহারিতে ভোটারদের কাছে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা..

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নে জোরদার হয়েছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। নির্বাচনকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কানিহারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নানা কৌশল ও প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। এদের মধ্যে গণসংযোগ ও মতবিনিময় সভায় সক্রিয় সময় পার করছেন সমাজসেবক ও শিক্ষাবিদ মোজাম্মেল হোসেন। তিনি দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজের পরিকল্পনা ও প্রার্থিতার বার্তা পৌঁছে দিচ্ছেন।

সম্ভাব্য প্রার্থী মোজাম্মেল হোসেন জানান, নির্বাচিত হলে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটনের নেতৃত্বে এলাকার অবকাঠামো ও সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি।

অন্যদিকে, সাধারণ ভোটাররা সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সচেতন অবস্থান ব্যক্ত করছেন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যারা এলাকার রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নসহ অনিয়ম, দুর্নীতি, মাদক ও জুয়া নির্মূলে কার্যকর ভূমিকা রাখবেন, তাদেরকেই তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জয়ী করবেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, সব প্রার্থী ও ভোটারের পারস্পরিক সহযোগিতায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator