বাংলার হাজার বছরের লোকসংগীত, বাউল গান এবং আবহমান মাটির সংস্কৃতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফরিদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’। আয়োজকদের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৪:০০ টা থেকে ফরিদপুরের অম্বিকাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী পল্লী কবি জসীম উদ্দীন এর মেলার মাঠে এই বর্ণাঢ্য উৎসব শুরু হবে। দেশীয় সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য রক্ষা ও বিভিন্ন প্রান্তের লোকশিল্পীদের একসুতোয় বাঁধার লক্ষ্য নিয়ে এই উৎসবের আয়োজন করছেন তোফাজ্জেল সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা পরিষদ প্রশাসক জনাব আফজাল হোসেন খান (পলাশ), জেলা পুলিশ সুপার (এসপি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেশকাতুল জান্নাত রাবেয়া এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জনাব সুজিত কুমার সাহা। উৎসবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল ৪:০০ টায় সম্মানিত অতিথিদের আসন গ্রহণ ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। পরবর্তীতে বিকেল ৫:০০ টা থেকে জেলা শিল্পকলা একাডেমির একঝাঁক তরুণ-তরুণী উদীয়মান শিল্পীর পরিবেশনায় পরিবেশিত হবে পল্লীগীতি দলীয় সংগীত। এর পরপরই বিকেল ৫:১৫ মিনিটে একক পল্লীগীতি গান, বিকেল ৫:৪০ মিনিটে ‘বেতাল’ গানের দলের চিত্তাকর্ষক লোকসংগীত এবং সন্ধ্যা ৭:০০ টায় লোকসংগীত পরিবেশন করবে ‘মাটির গান’ নামের জনপ্রিয় একটি গানের দল। আয়োজক তোফাজ্জেল সরকার এক বার্তায় সর্বস্তরের লোকসংগীত অনুরাগী ও সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসবকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন।
ফরিদপুরে ১ম বারের মতো শুরু হচ্ছে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ | আই নিউজ বিডি
ফরিদপুরে ১ম বারের মতো শুরু হচ্ছে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’
- রাজনীতি
- আন্তর্জাতিক
- অপরাধ
- আইন-আদালত
- বিনোদন
- ধর্ম ও শিক্ষা
- জেলার খবর
- এক্সক্লুসিভ
- খেলার খবর
- কৃষি-অর্থ ও বাণিজ্য
- সাক্ষাৎকার
- রমজান
- তথ্যচিত্র
- স্বাস্থ্য ও সৌন্দর্য
- অনলাইন আয়
- শিশু-কিশোর
- টেক রিভিউ
- বই রিভিউ
- ইতিহাস
- ভ্রমণ
- শেয়ারবাজার
- বাংলাদেশ
- স্টক ফুটেজ
- পডকাস্ট
- ফ্যাক্ট চেক
- ক্যাম্পাস
- অনুসন্ধানী
- জাতীয়
- মতামত
- বিজ্ঞান ও প্রযুক্তি
- লাইফস্টাইল
- চাকরি ও ক্যারিয়ার
- প্রবাস
- পরিবেশ ও জলবায়ু
- রাজধানী
- অন্যান্য
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0